লোগো

    সহপাঠী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেণির ছাত্রের বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

    নিজস্ব সংবাদদাতা ০৭ জুলাই ২০২৬, ০২:২৮ এএম

    সহপাঠীকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোরের লালপুর উপজেলায় এ ঘটনা ঘটে। 

    অসুস্থ রাকিব (১১) ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তিনি উপজেলার চরজাজিরা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, একই শ্রেণির এক সহপাঠীকে রাকিব  কয়েকদিন আগে প্রেমের প্রস্তাব দেয়। তবে সহপাঠী তার প্রস্তাবে সাড়া না দিলে সে মানসিকভাবে ভেঙে পড়ে বলে জানিয়েছে স্থানীয়রা।

    এরই ধারাবাহিকতায় সোমবার ক্লাস চলাকালে হঠাৎ বিষপান করে রাকিব। বিষয়টি বুঝতে পেরে শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিষয়টি নিয়ে পরিবার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 

    ত্রয়োদশ সংসদ নির্বাচন
    ২০২৬ সালের সর্বশেষ খবর

    আরও সংবাদ লোড হচ্ছে...