Author: cdadmin

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নিজের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি। সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গতকাল একটা মিটিং হয়েছে। একজন প্রধানমন্ত্রী, অনেক বড় প্রশ্ন…। একটা দেশের প্রশাসনিক প্রধান ব্যক্তি, উনি আমাদের মিটিংয়ে কী বলেছেন জানেন? খুব বিনয়ের সঙ্গে বলেছেন— মন্ত্রী মহোদয়গণ, আমি একটা কথা বলব আজকে, বিনয় করে বলা, আপনারা রাখতেও পারেন…

Read More

আমার বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘অপারেশন সিঁদুরে চীন বুঝিয়ে দিয়েছে, তাদের সামরিক সক্ষমতা কতটুকু। এই যুদ্ধে ভারত লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। সেই সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পা ধরে বলেছেন, একটু নেগোসিয়েশন করে দিন। তারপর ট্রাম্প নেগোসিয়েশন করে পরিস্থিতিটা কিছুটা কাম-ডাউন করেছেন।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এ কথা বলেছেন। ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগ সরকারের ‘সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা নয়’—এই নীতিকে ‘বোগাস’ ও ‘ফালতু’ বলে অভিহিত করেন। তার মতে, ‘প্রতিবেশী রাষ্ট্রগুলো বাই ডিফল্ট শত্রু হতে পারে এবং ভারত ও মিয়ানমার প্রতিনিয়ত বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে।’ তিনি আরো বলেন, ‘ভারত আন্তর্জাতিক…

Read More

দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ব্যবস্থা ও অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তন শুরু করে দিয়েছেন। পাঁচ বছরে তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিবেশ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থাসহ সব ব্যবস্থাকে একটি পর্যায়ে নিয়ে আসতে চান। সোমবার (৬ জুলাই) সকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সখীপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘আমি বলব না, ৫ বছরে তিনি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। তিনি যদি আরও কিছু সময় পান, তাহলে সত্যিকার…

Read More

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে নগরের সপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নোমান (২৫)। তিনি বোয়ালিয়া থানা (পশ্চিম) রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি নগরের সপুরা এলাকায়। পুলিশ জানায়, গত ২৭ মে রাত সোয়া ৩টার দিকে বোয়ালিয়া থানার সাহেববাজার এলাকার জামাল সুপার মার্কেটের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রচারণামূলক পোস্টার সাঁটানোর ঘটনা ঘটে। এ ঘটনায় রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা…

Read More

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম উগ্র ডানপন্থী বা ‌‘ফার-রাইট’ গোষ্ঠীগুলোর তৎপরতা এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার তীব্র সমালোচনা করেছেন। ফেসবুকে মাহফুজ আলম লিখেছেন, রাইট উইং অ্যাক্টর আর কুশীলবদের ফার-রাইট এলেমেন্টস ইউজ করার ভয়ংকর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসেবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাশি-রাইট উইং বলয়! তিনি আরো বলেন, গত দুই বছর কিভাবে ফার-রাইট এলেমেন্টস…

Read More

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ইসলামী ব্যাংককে এখন পর্যন্ত ১৩ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের ঘোষিত মুদ্রানীতি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। গভর্নর বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকগুলোকে ১৭ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে ৫১ হাজার কোটি টাকা দেওয়া হয়। আমরা দায়িত্ব নেওয়া প্রথম চার মাসে কোনো অর্থ দেওয়া হয়নি। তবে ইসলামী ব্যাংকের সংকট তৈরি কারণে ১৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।

Read More